Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ঠান্ডা পানিয়র সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে এক গৃহবধূকে ধর্ষণ

প্রেসকার্ড,নদীয়া :ঠান্ডা পানিয়র সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পৌর কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালী থানার গৌরনগর এলাকায়। বছর ২৭ এর ওই গৃহবধূর অভিযোগ, ৪ বছর আগে স্বামী সৌদি আরব কাঠ…

 প্রেসকার্ড,নদীয়া :ঠান্ডা পানিয়র সঙ্গে নেশার ওষুধ মিশিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পৌর কর্মচারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালী থানার গৌরনগর এলাকায়। বছর ২৭ এর ওই গৃহবধূর অভিযোগ, ৪ বছর আগে স্বামী সৌদি আরব কাঠের কাজের জন্য জান। এরপর ২০১৬ সালের জুলাই মাস নাগাদ তার ছেলে অসুস্থ হওয়ার পর,চিকিৎসার জন্য কৃষ্ণনগরে ডাক্তার দেখাতে গিয়ে, স্বপন সাহা নামে বছর ৩৫ এর এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। অভিযোগ,পরিচয়ের সুযোগ নিয়ে কৃষ্ণনগরের ওই ব্যক্তি গৃহবধূর বাড়িতে যান এবং তাকে ঠান্ডা পানিওর সঙ্গে নেশার সামগ্রী মিশিয়ে গৃহবধূকে বেহুঁশ করে,ধর্ষণ করে এবং ওই গৃহবধূর বেশ কিছু ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার হুমকি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বাধ্য হয়ে ওই গৃহবধূ কৃষ্ণনগর পৌর কর্মচারী স্বপন সাহার বিরুদ্ধে হাঁসখালী থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে হাঁসখালী থানার পুলিশ তদন্ত শুরু করেছে । তবে এখনও গ্রেপ্তার হয়নি স্বপন সাহা নামে ওই পৌর কর্মচারী।

No comments