Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

ছেলেদের অত্যাচারে বৃদ্ধা মায়ের ঠিকানা রাস্তায় ll

প্রেসকার্ড,হাবরা:  ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত বানীপুর এলাকায় l দীর্ঘ প্রসব যন্ত্রণা সজ্য করে যাদের জন্ম দিয়ে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন তারাই আজ পর l মাকে অত্যাচার করে খেতে না দিয়ে ঘর থেকে…


প্রেসকার্ড,হাবরা:  ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত বানীপুর এলাকায় l দীর্ঘ প্রসব যন্ত্রণা সজ্য করে যাদের জন্ম দিয়ে মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন তারাই আজ পর l মাকে অত্যাচার করে খেতে না দিয়ে ঘর থেকে বের করে দিয়েছেন তিন গুণধর ছেলে l মা কল্পনা সাহা (82) l স্বামীর মৃত্যুর পর থেকে দিনের পর দিন লাঞ্চনা গন্জনা সজ্য করছেন কল্পনা দেবী l তিন ছেলে শঙ্কর সাহা, দিলীপ সাহা, অশোক সাহা এদের অত্যাচারে শরীর কাঁপানো ঠান্ডায় মায়ের ঠিকানা হয়েছে এখন রাস্তার পাশে l খেতেও দেয় না তিন ছেলে ও বউ l প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে কোনো রকমে প্রাণে বেঁচে আছেন কল্পনা দেবী l দুদিন জোটেনী তাও l প্রতিবেশীদের হস্তক্ষেপে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হাবরা থানার পুলিশ l পুলিশ এসে কল্পনা দেবীর সঙ্গে কথা বলেন l তবে এক ছেলে অশোক সাহার দাবি কল্পনা দেবী নাকি তার স্ত্রীর উপর মানসিক নির্যাতন করেন l এই দাবি বাকি ছেলেদেরও l তিন ছেলের দাবি মা ঠিক ভাবে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই l যেকথা মানতেই নারাজ প্রতিবেশীরা l কল্পনা দেবীর ইচ্ছায় পুলিশ গুণধর ছেলেদের সাথে কথা বলে ঘরে ঢুকিয়ে দেন l এবং মায়ের দেখভাল করার পরামর্শ দেন l অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মা কল্পনা সাহা l পুলিসের এইরূপ কাজে খুশি প্রতিবেশীরা ll

No comments