প্রেসকার্ড নিউজ, বিনোদনঃ
কম সময় ভালো ফলন পেতে এখন চাষি ভাইয়েরা বিভিন্ন কীটনাশক ব্যবহার করে।শাক-সব্জি হোক
বা ফলমূল সবেতেই যেন একটা ভয়ের আশঙ্কা।খাওয়ার সময় অথবা রান্নার আগে ভালো ভাবে
ধোয়াটা এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে।এই কীটনাশক যে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর তা বলাই বাহুল্য। তবে ভয়ের কিছু নেই! ফল,সবজির কীটনাশক আর স্বাস্থ্যের ক্ষতি করবে না। ঘরোয়া কিছু সহজ উপায়ে পুরোপুরি নিরাপদ হয়ে উঠবে বাজার থেকে কিনে আনা আপনার সমস্ত ফল বা
সব্জি।
একটি বড় পাত্রে পরিমাণ মতো জল নিয়ে এক কাপ ভিনিগার ঢালুন। এরপর তাতে ফল বা সবজি ১৫ মিনিট
ভিজিয়ে রাখুন। এরপর কলের জলে সেগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলুন। ভিনিগার ফল ও সবজির ৯৮ শতাংশ
ব্যাকটেরিয়া ও কীটনাশক ধ্বংস করে ফেলবে।
আর ফল, সবজি হয়ে উঠবে স্বাস্থ্যকর।এতে ফল বা সব্জিগুলির যেমনি স্বাদ পরিবর্তন হবে না তেমনি
হয়ে উঠবে সম্পুর্ন জীবাণুমুক্ত।
(ইন্টারনেট
থেকে সংগৃহীত)

No comments