Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

খড়গপুর পুরসভার উদ্যোগ

প্রেসকার্ড,খড়গপুর ,27 ডিসেম্বর :খড়গপুর পৌরসভার উদ্যোগে আজ খড়গপুরবাসীর পরিষেবায়  তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পরিষেবাগুলি হল মোবাইল বায়োটয়লেট, খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালে পানীয় জলের এ টি এম এবং পৌরসভার ভবনে লি…



  প্রেসকার্ড,খড়গপুর ,27 ডিসেম্বর :খড়গপুর পৌরসভার উদ্যোগে আজ খড়গপুরবাসীর পরিষেবায়  তিনটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পরিষেবাগুলি হল মোবাইল বায়োটয়লেট, খড়গপুর স্টেট জেনারেল হাসপাতালে পানীয় জলের এ টি এম এবং পৌরসভার ভবনে লিফট পরিসেবা। এছাড়াও আজ খড়গপুর শহরের প্রবেশ পথে বিশ্ববাংলা স্মারক স্থাপনা  করা হয়েছে। এদিন খড়গপুর শহরের মহিলা পরিচালিত ১৪ টি দূর্গা পূজা কমিটিকে পুরস্কৃত করা হয়। একটি  অচল অ্যাম্বুলেন্সকে সারিয়ে তোলে বায়োটয়লেট  বানিয়ে বিভিন্ন অনুষ্ঠানে কমখরচে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধীদের এবং বয়স্কদের জন্য পৌরসভায় লিফট এর ব্যাবস্থা করা হয়েছে l যা জেলার  পৌরসভা গুলির মধ্যে প্রথম স্থাপিত হয়েছে।  পৌরপ্রধান প্রদীপ সরকার এবং মহকুমা শাসক সুদীপ সরকারের উদ্যোগে এই পরিষেবাগুলি চালু হয়েছে।  উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক পি মোহন গান্ধী,  পুলিশ সুপার আলোক রাজোরিয়া, প্রাক্তন চেয়ারম্যান জহর পাল সহ অন্যান্যরা l

No comments