Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠকে সকল স্তরের আধিকারিককে আরো মনোযোগী হয়ে কাজ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

প্রেসকার্ড,নামখানা: বুধবারই দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন ফোঁড়ে বাজের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে নামখানা নামখানার ইন্দিরা ময়দানে প্রশাসনিক বৈঠকে এসে ও এই ফোঁড়ে বাজি বন্ধের জন্য যথোপযুক্ত ব…



প্রেসকার্ড,নামখানা: বুধবারই দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী সরব হয়েছিলেন ফোঁড়ে বাজের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে নামখানা নামখানার ইন্দিরা ময়দানে প্রশাসনিক বৈঠকে এসে ও এই ফোঁড়ে বাজি বন্ধের জন্য যথোপযুক্ত ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি একশো দিনের কাজ, উদ্যান পালন, হাঁস মুরগি চাষ, মাছ চাষ এর উপর গুরুত্ব দেন। মৎস্যজীবিদের ও কৃষকদের নিরাপত্তা ও বীমা করার বিষয়টি ও গুরুত্ব সহকারে দফতরের আধিকারিকদের ক্ষতিয়ে  দেখার নির্দেশ দেন। এসবের পাশাপাশি দ্রুত ভাঙ্ড় এর পাওয়ার সাব স্টেশন তৈরির কাজ সমাপ্ত করার জন্য নির্দেশ দেন পাওয়ার গ্রিড কতৃপক্ষকে।


এদিন দুপুর একটা নাগাদ নামখানা র ইন্দিরা ময়দানে প্রশাসনিক সভাস্থলে আসেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সচিব সহ এই জেলার মন্ত্রী মন্তুরাম পাখিরা, গিয়াসউদ্দিন মোল্লা, রেজ্জাক মোল্লা সহ এলাকার সমস্ত বিধায়ক, সংসদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলাপরিষদের সদস্য ও অন্যান্য সকল দফতরের আধিকারিক,  মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক ও ব্যবসায়ী, শিল্পপতিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।  এদিনের সভায় মুখ্যমন্ত্রী সব থেকে বেশি গুরুত্ব দেন ফোঁড়ে বাজ বন্ধ করার জন্য। এর পাশাপাশি জয়নগর থানা এলাকায় সপ্তাহ দুয়েক আগে ঘটে যাওয়া শুট আউটে তিনজনের মৃত্যুর ঘটনা সম্পর্কে কেন আগে থেকে পুলিশের কাছে কোন খবর ছিল না সে বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কুলতলি, মন্দিরবাজার সহ আশপাশের থানা এলাকা থেকে অবিলম্বে আগ্নেয়স্ত্র ও বোমা উদ্ধার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এছাড়া   আর্থিকভাবে পিছিয়ে থাকা এই জেলার উন্ময়নের জন্য হাঁস মুরগী চাষ থেকে পশুপালন, মাছ চাষ সব কিছুর উপরই নজর দিতে বলেন আধিকারিকদের। বাংলা আবাস যোজনার ঘরের টাকা থেকে যাতে কেউ কমিশন খেতে না পারেন সে দিকে ও নজর দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। এই জেলায় কৃষির পাশাপাশি শিল্পের আরো অগ্রগতি ঘটানোর জন্য তিনি আধিকারিকদের নির্দেশ দেন। এই জেলায় একশো দিনের কাজের অগ্রগতি দেখে খুবই খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজে এগিয়ে থাকা বিডিও দের পুরস্কার দেওয়ার কথা ও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।  সব মিলিয়ে এদিনের প্রশাসনিক বৈঠকে আরো বেশি করে এই জেলার সামগ্রিক উন্নয়ণের উপর জোর দেন মুখ্যমন্ত্রী। এদিনের সভা শেষে আবার ও আকাশ পথে গঙ্গাসাগরে ফিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বৃহস্পতিবার রাত্রিযাপন করবেন তিনি। শুক্রবার গঙ্গাসাগর এলাকায় সুন্দরবন ফুটবল কাপের পুরস্কার প্রদান সহ একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

No comments