Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

গনতন্ত্র ফেরানোর দাবীতে বিজেপির আইন অমান্য কর্মসূচী ঘাটালে পালিত হলো

প্রেসকার্ড,পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর :    গনতন্ত্র ফেরানোর দাবীতে বিজেপির আইন অমান্য কর্মসূচী জেলার বিভিন্নন জায়গায় পালিত হল।  ঘাটালের মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে পালিত হলো অাইন অমান্য কর্মসূচি ।       পশ্চিমবঙ্গে গনতন্ত্র…



প্রেসকার্ড,পশ্চিম মেদিনীপুর, ২৭ ডিসেম্বর :    গনতন্ত্র ফেরানোর দাবীতে বিজেপির আইন অমান্য কর্মসূচী জেলার বিভিন্নন জায়গায় পালিত হল।  ঘাটালের মহকুমা শাসকের দপ্তরের সম্মুখে পালিত হলো অাইন অমান্য কর্মসূচি ।       পশ্চিমবঙ্গে গনতন্ত্র নেই বলে মনে করে বিজেপি। তাই আজ গনতন্ত্র ফেরানোর দাবীতে রাজ্যের বিভিন্ন জায়গার সাথে ঘাটাল এসডিও অফিসের সামনে আইন অমান্য কর্মসূচী পালন করলো বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার নেতৃত্ব ও কর্মীবৃন্দ।নেতৃত্বে ছিলেন রাজ্য সহ-সভাপতি  জয় প্রকাশ মজুমদার ও সুভাষ সরকার।উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, সহসভাপতি রামকুমার দে ও প্রচুর কর্মী সমর্থক।  ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দান থেকে মিছিল করে ঘাটাল এসডিও অফিসে আসেন।  সেখানে বিজেপির নেতারা তৃণমূলের অপশাসন চেয়ে  বক্তব্য রাখেন। তারপর কর্মীরা  এসডিও অফিসের ব্যারিকেড   সরিয়ে পুলিশকে সরিয়ে ভেতরে ঢুকে অাইন অমান্য কর্মসূচি পালন করেন।ঘটনাস্থলে ঘাটাল থানার  পুলিশবাহিনী উপস্থিত ছিল এবং তাদের ঢুকতে বাধা দিয়েছিলেন। তারপরেও তারা জোর করে এসডিও অফিসে প্রবেশ করে এবং তারপর বেরিয়ে কর্মসূচী সমাপ্তি ঘোষনা করেন।

No comments