প্রেসকার্ড,পূর্ব মেদিনীপুর, ২৭ ডিসেম্বর : স্বামী শ্রদ্ধানন্দ বলিদান দিবস উপলক্ষে হিন্দু মহা সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুরের এগরা শহরে। শহরের মহকুমা হাসপাতাল এর বিপরীত দিকের মাঠে আজ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় হিন্দু মহাসম্মেলনের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। হিন্দু ধর্মের মাহাত্ম্য, হিন্দু ধর্মের ইতিহাস আলোচনার কাছাকাছি হিন্দু ধর্মাবলম্বীদের কী কী করণীয় সে সব বিষয়ে সভার বক্তারা বক্তব্য রাখেন। অখন্ড ভারত বর্ষের যে সব অংশে হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেছে সেসব অংশে মাথাচাড়া দিয়েছে বিচ্ছিন্নতাবাদী শক্তি। হিন্দুরা সংখ্যালঘু হয়ে গেলে, কি কি পরিমানে সমস্যার মুখে পড়তে হয়েছে হিন্দুদের, তাদের ধর্মীয় সংকট কি চরম আকার নিয়েছে তার বিভিন্ন উদাহরণ তুলে ধরেন সভায় উপস্থিত বক্তারা। কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই সভায় বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যগণ এবং এর বিভিন্ন সংগঠনের সদস্যরা।

No comments