Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

পদত্যাগ করে বাড়ীতে বসে থাকা উচিত- তোপ দিলীপের

প্রেসকার্ড, দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ-- শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যারা পারে না, তাদের মতো অকম্মাদের সরকার ছেড়ে দেওয়া উচিত। পদত্যাগ করে ঘরে বসে থাকা উচিত। যাদের যোগ্যতা আছে তারা চালাবে। রবিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে ফেরার পথে দুর্গা…




প্রেসকার্ড, দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ-- শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যারা পারে না, তাদের মতো অকম্মাদের সরকার ছেড়ে দেওয়া উচিত। পদত্যাগ করে ঘরে বসে থাকা উচিত। যাদের যোগ্যতা আছে তারা চালাবে। রবিবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে ফেরার পথে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি এমনই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এদিন তিনি বলেন," রোজ খুন হচ্ছে। অসামাজিক কার্যকলাপ হচ্ছে। নিয়ন্ত্রন করতে পারছে না সরকার। আর দিলীপ ঘোষের মন্তব্যে দোষ হচ্ছে।" তিনি আরও বলেন,"দিলীপ ঘোষ বিরোধী নেতা সে তার কাজ করছে। পারলে আইন দিয়ে আটকান। পরিতাপ করে কোন লাভ নেই। গনতান্ত্রিকভাবে লড়ুন। নির্বাচন করাতে পারছেন না। পাড়ায় পাড়ায় মদের ভাটি চলছে। পুলিশ তৃণমূল সব যুক্ত আছে। মদভাটিতে মদ খেয়ে পাড়ায় মহিলাদের ওপর অত্যাচার করছে।
শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যারা পারে না, তাদের মতো অকম্মাদের সরকার ছেড়ে দেওয়া উচিত। পদত্যাগ করে ঘরে বসে থাকা উচিত। যাদের যোগ্যতা আছে তারা চালাবে।"

No comments