প্রেসকার্ড,দুর্গাপুর, ২৩ ডিসেম্বরঃ-- গরুচোরকে উদ্ধার করতে গিয়ে পুলিশ জনতার খন্ডযুদ্ধ। উত্তেজিত জনতাকে সরাতে গিয়ে পুলিশের লাঠিচার্জ। পাল্টা পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টি। রবিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল দুর্গাপুর ইস্পাত নগরীর হোস্টেল অ্যাভিন্যুয় বস্তি এলাকায়। ঘটনায় এক পুলিশ অফিসার সহ ৪ পুলিশকর্মী আহত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়ন হয়েছে বিশাল পুলিশবাহীনি।
ঘটনায় জানা গেছে, দুর্গাপুর ইস্পাতনগরীর ওই বস্তি এলাকায় কয়েকটি খাটাল রয়েছে। গত কয়েকমাস ধরে গরু চোরদের উপদ্রবে অতিষ্ট খাটাল মালিকরা। রবিবার চুরি করার সময় হাতেনাতে দুই গরু চোরকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। আর তারপরই দুজনের হাত পা বেঁধে চলে গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। গনরোষের হাত থেকে দুই গরু চোরকে উদ্ধার করতে গেলে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। গরু চোরদের পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করে।
ফলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাটাল মালিক রাজু সিং জানান," কয়েকদিন আগে ছ'টি গরু চুরি গিয়েছে। পুলিশে জানিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। এদিন আবগারী লেখা গাড়ীতে ওই দুইজন গরু চুরি করতে এসেছিল। জেরা তারা গলসীতে বাড়ী বলে জানিয়েছে। পুলিশের নিষ্ক্রীয়তার জন্য তাদের হাতে তুলে দিতে চায়নি।" এদিকে মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। আর তাতেই ক্ষিপ্ত জনতা পাল্টা পুলিশকে লক্ষ করে ইটবৃষ্টিশুরু করে। আর তাতেই শুরু হয় পুলিশ জনতা খন্ডযুদ্ধ। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ী ভাঙচুর করে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনায় এক পুলিশ অফিসার সহ সহ ৪ পুলিশকর্মী আহত হয়। আহতদের দুর্গাপুর ডিএসপি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নামে কমব্যাট ফোর্স ও র্যাফ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দুই গরু চোরকে উদ্ধার করে পুলিশ। ডিসি অভিষেক মোদী জানান," সন্দেহজনক দুই গরু চোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশকর্মীদের মারধরের ঘটনায় ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।

No comments