Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

প্রয়াত রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন

প্রেসকার্ড নিউজ, কলকাতা: সোমবার ভোর ৫টা ১০ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী  নিরুপম সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর৷ বাম আমলের মন্ত্রী তথা সিপিএমএ-র প্রাক্তন পলিট…

প্রেসকার্ড নিউজ, কলকাতা: সোমবার ভোর ৫টা ১০ মিনিটে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী  নিরুপম সেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর৷ বাম আমলের মন্ত্রী তথা সিপিএমএ-র প্রাক্তন পলিটব্যুরো সদস্য দীর্ঘ দিন ধরে রোগভোগ করেছিলেন।

গত বেশ কিছুদিন ধরেই প্রাক্তন এই মন্ত্রীর শারীরিক অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল৷ কিন্তু বুধবার থেকে অবস্থার চরম অবনতি ঘটতে থাকে। ডাক্তার রঞ্জন চৌধুরির তত্ত্বাবধানে থাকা এই দাপুটে নেতা দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছিলেন, দু’বছর ধরে ডায়ালিসিস ও চলছিল। চিকিৎসকরা জানান, মাল্টি অর্গ্যান ফেইলিওরের দিকেই এগোচ্ছিল বিষয়টি।

No comments