প্রেসকার্ড, দুর্গাপুর, ২৩ ডিসেম্বর:- জেলা প্রশাসন দুস্কৃতীদের হাতে চলে গেছে। সরকারের নিয়ন্ত্রনে নেই। চমক দিয়ে দিয়ে বেশীদিন রাজনীতি করা যায় না। গনতন্ত্র বাঁচাওয়ের যাত্রায় ভয় পাচ্ছে বলে নামতে দিচ্ছে না। গায়ের জোরে বিজেপিকে আটকানোর চেষ্টা করলে ভুল করবে। সারা পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার সমস্যা হবে। রবিবার আসানসোলে এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। পাশাপাশি গনতন্ত্র বাঁচাও যাত্রার জন্য সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে কাঁকসায় দুস্কমতীদের গুলিতে খুন হয় এক বিজেপিকর্মী। ঘটনার প্রতিবাদে আন্দোলন করায় ১০ বিজেপিকর্মী গ্রেফতার হয়েছে। রবিবার পুরুলিয়া যাওয়ার আগে আসানসোলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান," প্রতিবাদ করতে গেলেই প্রতিবাদীদের গ্রেফতার করছে। জেলা প্রশাসন দুস্কৃতীদের হাতে চলে গেছে। সরকারের নিয়ন্ত্রনে নেই। অপরাধীদের না ধরে প্রতিবাদকাীদের বাড়ীতে রাতভর তল্লাশী করেছে। বিজেপিকে আটকাতে পুলিশ সর্বশক্তি দিয়ে নেমেছে। এছাড়া তৃণমূলের কাছে আর কেন রাস্তা নেই।" গনতন্ত্র বাঁচাও যাত্রায় রাজ্যের বাধা প্রসঙ্গে তিনি হুঁশিয়ারীর সুরে বলেন," গনতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলোন করব। প্রশাসনিক ভাবে দেখা হয়েছে, আইনীভাবে দেখা হচ্ছে। আগামী কর্মসুচীর জন্য সুপ্রিম কোর্টে যাব।" তবে এদিন অনুব্রত মন্ডলের পাচন দাওয়ায় ও দুর্গাপুরে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের পথে নামার হুঁশিয়ারী প্রসঙ্গে দিলীপবাবু বলেন," চমক দিয়ে বেশী দিন রাজনীতি করা যায় না। আপনারা রাস্তায় নামুন, আমাদেরও নামতে দিন। ভয় পাচ্ছেন বলে নামতে দিচ্ছেন না। গায়ের জোরে বিজেপিকে আটকানোর চেষ্টা করলে ভুল করবে। সারা পশ্চিমবাংলায় আইনশৃঙ্খলার সমস্যা হবে।"

No comments