প্রেসকার্ড,হাওড়া:ভর সন্ধ্যায় শুট আউটের ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল উলুবেড়িয়ার হীরাপুরে। ঘটনায় দুস্কৃতীদের ছোঁড়া গুলিতে এক অটো চালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম আশিষ জেলে (২৭) বাড়ি আমতা থানার দখিন শেরপুর গ্রামে।
সূত্রের খবর শুক্রবার বিকেলে দুই অগাতপরিচয় দুস্কৃতি পেশায় অটো চালক আশীষের অটো রিজার্ভ করে।পরে তারা অটোয় চেপে উলুবেড়িয়ার হীরাপুরে আসে। অভিযোগ দুস্কৃতীরা অটোয় চেপে হীরাপুর খেয়াঘাটের কাছে পৌঁছালে আচমকা দুস্কৃতীরা আশিষকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি ছোড়ে।দুস্কৃতীদের ছোঁড়া গুলি আশীষের বুকে লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসার আগেই দুস্কৃতীরা পালিয়ে যায়।
দুস্কৃতীদের ছোঁড়া গুলিতে অটো চালককে মৃত্যুর খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি অটোটিকে উদ্ধার করেছে। এদিন রাতেই ঘটনাস্থলে পৌঁছান হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ভীস্মচাদ ঠাকুর উলুবেড়িয়ার এস ডি পি ও মহ সানা আক্তার। সূত্রের খবর ঘটনাস্থল থেকে ২টি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ।
আমতা থেকে এতদূরে কি কারণে দুস্কৃতীরা অটো রিজার্ভ করে আসল আর কেনই বা অটো চালককে গুলি করে খুন করল ধ্বন্দে পুলিশ। কোন পুরোনো শত্রুতা না অন্য কোন ঘটনা পুলিশ খতিয়ে দেখার পাশাপাশি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

No comments