Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মঞ্চে গ্রাম সভা , সরব বাসিন্দারা

প্রেসকার্ড:::গ্রাম সভায় সকলের সামনে এলাকার সমস্যা তুলে ধরার পাশাপাশি গ্রামের উন্নয়নে নিজেদের মত প্রকাশ করতে পেরে খুশি বাগনান ২ নং ব্লকের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। শুক্রবার আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পশ্চিমবঙ…

প্রেসকার্ড:::গ্রাম সভায় সকলের সামনে এলাকার সমস্যা তুলে ধরার পাশাপাশি গ্রামের উন্নয়নে নিজেদের মত প্রকাশ করতে পেরে খুশি বাগনান ২ নং ব্লকের আন্টিলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। শুক্রবার আন্টিলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত আইন মোতাবেক গ্রামসভার আয়োজন করা হয়েছিল।এদিন গ্রাম সভার উদ্বোধন করেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য বাগনান ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মন্ডল সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

এদিনের গ্রাম সভায় আন্টিলা গ্রাম পঞ্চায়েতের পখ্য থেকে ২০১৭-১৮ আথিক বছরের ৪ কোটি ৩১ লাখ টাকার ব্যায়ের হিসেব পেশের পাশাপাশি ২০১৯-২০ আথিক বছরের ৩ কোটি ২১ লাখ টাকার পরিকল্পনা বাজেট পেশ করা হয়।

এদিনের গ্রাম সভায় বিধায়ক অরুনাভ সেন বলেন পঞ্চায়েতের উন্নয়নে বাসিন্দাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও উন্নয়নের গতি প্রকৃতি জানার জন্য আর টি আই এর অপব্যবহারের সমালোচনা করেন। বিধায়ক বলেন এই ধরনের প্রবনতা উন্নয়নের কাজের গতি থমকে দেয়।এদিন স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েকটি সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক অরুনাভ সেন। এদিনের গ্রাম সভা থেকে বিধায়ক আগামী এক বছরের মধ্যে আন্টিলা গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।এদিনের গ্রাম সভায় পঞ্চায়েতের বাসিন্দাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতন।

No comments