প্রেসকার্ড,হাওড়া:শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার হীরাপুর খেয়াঘাটের কাছে অটো চালক আশীষ জেলে খুন হওয়ার ২৪ ঘন্টা কেটে গেলেও এখন অধরা খুনীরা এমনকি খুনের কারণ নিয়েও ধ্বন্দে পুলিশ। যদিও মৃত যুবকের বাবা গোপাল জেলের অভিযোগ কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার সন্ধ্যায় ছেলে খুন হওয়ার পর শনিবার সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ছেলের মৃতদেহ আনতে এসে গোপাল জেলের অভিযোগ বছর দেড়েক আগে বাড়ি থেকে ২ কিলোমিটার দূরে শিবেরহানা এলাকায় একটি মদের দোকান বন্ধ করার আন্দোলনে আমি ও আমার ছেলে সামিল হই। তার অভিযোগ ঘটনার পর থেকেই স্থানীয় দুস্কৃতীদের রোষে পড়ি আমরা। দুস্কৃতীরা বেশ কয়েকবার আশিষকে শাসায় বলেও অভিযোগ করেন গোপাল জেলে। তিনি জানান শুক্রবার বিকেলে আশিষ ভাড়া আছে বলে বাড়ি থেকে বের হয় পরে রাতে তার মৃত্যু সংবাদ পাই।
প্রসঙ্গত শুক্রবার সন্ধ্যায় উলুবেড়িয়া থানার হীরাপুর খেয়াঘাটের কাছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুস্কৃতীরা গুলি করে খুন করে অটো চালক আশীষ জেলেকে। প্রত্যক্ষদর্শীদের বিবরন অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় অটোর ভিতরে ২ জন বসে থাকাও ছাড়া বাইকে চেপে ২ আরোহী অটোর পাশ দিয়ে যাচ্ছিল। তাদের অভিযোগ বাইক আরোহীদের ছোঁড়া গুলিতেই অটো চালকের মৃত্যু হয়েছে।
অন্যদিকে অটো চালকের মৃত্যুর তদন্তকারী আধিকারিকের বক্তব্য সবদিক খতিয়ে দেখার পাশাপাশি দুস্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

No comments