প্রেসকার্ড,নদীয়া , ২২ ডিসেম্বর গণতন্ত্র বাঁচাও যাত্রা ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে নদীয়া দক্ষিন জেলা যুব মোর্চার পক্ষ থেকে হরিনঘাটা বিধানসভায় যুব সম্মেলান অনুষ্ঠিত হয় বিধানসভার সমস্ত মণ্ডলের কার্যকর্তাদের নিয়ে ।জেলা বিজেপির সহ সভাপতি তারক সরকার ও জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ ,যুব সাধারণ সম্পাদক অমৃত পাল ও অন্যান্য নেতৃত্বের নেতৃত্বে।বিজেপির দলীয় পতাকা খুলে দিয়ে তৃণমূলের বাধা সত্ত্বেও আজ যে যুব কার্যকর্তারা এখানে উপস্থিত হয়েছে এদের ঐক্যবদ্ধ লড়াইতে ২০১৯ এর লোকসভা নির্বাচনে তৃণমূল পরাজয় শিকার করবে,এবং আজ যারা ঝান্ডা খুলেছে তারাই সেদিন এইঝাণ্ডা লাগাবে " তৃণমূলীরা মনে রাখবেন এ দিন দিন নয় , এদিন নিয়ে যাবে সেদিনের কাছে"। এমন ভাবেই দলীয় কর্মীদের উজ্জীবিত করেন জেলা যুব সভাপতি ভাস্কর ঘোষ ।u
Subscribe to:
Post Comments (Atom)

No comments