প্রেসকার্ড,পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর : ঘাটালে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগের ঘটনায় গ্রেপ্তার ২। ঘাটালের ১৩ নং ওয়ার্ডের নবম শ্রেনীর এক ছাত্রীকে শ্লীলতাহানি করে ধর্ষনে অভিযোগ উঠলো ঐ ওয়ার্ডেরই এক ৪৫ বছরের ব্যাক্তির বিরুদ্ধে। জানা যায়, ঘাটাল পৌরসভার ১৬ নং ওয়ার্ডে এক ব্যাক্তির বাড়িতে মেয়েটিকে ডেকে অানা হয়। তারপর শারীরিক ভাবে যৌন হেনস্থা করা হয়। তারপর মেয়েটি চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা ঐ মধ্যবয়সী ব্যাক্তিকে ধরে ফেলে ব্যাপক মারধর করে। পরিবারের লোকের অভিযোগ ঐ ছাত্রীকে একটি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে ধর্ষন করার চেষ্টা করা হয়। ঐ ছাত্রীর চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে বৈদ্যনাথ মাইতি নামে ঐ ব্যক্তিকে ধরে ফেলে। তারপর মারধর করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৈদ্যনাথ মাইতি নামে ব্যাক্তিকে উদ্ধার করে অাটক করে। অাজ অভিযোগ পেয়ে অভিযুক্ত বৈদ্যনাথ মাইতি ও বাড়ির মালিক কৃষ্ণা সামন্তকে গ্রেফতার করে ঘাটাল থানার পুলিশ। অাজ সন্ধে বেলায় ঘাটাল থানার পুলিশ নাবালিকা মেয়েটিকে নিয়ে গিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে শারীরিক পরীক্ষা করায়। রবিবার অভিযুক্তদের ঘাটাল আদালতে তোলা হবে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments