Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

সাহায্যের থেকে বেশি মেলা করছে সরকার!

প্রেসকার্ড,কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে কৃষি মেলা ।এই মেলার ফলে উপকৃত হন কৃষক ভাইয়েরা তাই জেলায় জেলায় শুরু হয়েছে কৃষি মেলা শুক্রবার কোচবিহারের দিনহাটা 1 নং ব্লকের কৃষি মেলা এলাকায় পশ্চ…

প্রেসকার্ড,কোচবিহার: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে কৃষি মেলা ।এই মেলার ফলে উপকৃত হন কৃষক ভাইয়েরা তাই জেলায় জেলায় শুরু হয়েছে কৃষি মেলা শুক্রবার কোচবিহারের দিনহাটা 1 নং ব্লকের কৃষি মেলা এলাকায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর  অনুপ্রেরণায়  তিন দিন ব্যাপী মাটি, কৃষি , উদ্যান পালন, মৎস্য, খাদ্য, কৃষি বিপণন, সমবায় ও প্রানী সম্পদ মেলা ২০১৮  শুরু হল । এই মেলা চলবে 3 দিন ব্যাপী। এই মেলার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ , জেলা পরিষদের কৃষি কর্মাধক্ষ্য  মীর হুমায়ূন কবীর , জেলাপরিষদের বন দপ্তরের কর্মাধক্ষ্য নুর আলম হোসেন , দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক  ,  উপ কৃষি অধিকর্তা বুদ্ধদেব ধর ,সহ কৃষি অধিকর্তা  দিনহাটা যাদব চন্দ্র মণ্ডল সহ কৃষি দপ্তরের অন্যান্য ব্যক্তিবর্গের।
এই কৃষি মেলার উদ্বোধনী মঞ্চ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।এদিনের এই অনুষ্ঠান কে ঘিরে কৃষকদের মধ্য বেশ উৎসাহ ছিল ।

 এদিনের এই কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন নদীয়ালী মাছ গুলি মশারী  জাল হওয়ার কারণে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে । এরফলে পোনা মাছ গুলিও নষ্ট হয়ে যাচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে চিঠি করেছি বিধানসভায় বিল এনে  মশারী জাল বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হোক । তিনি আরও বলেন ,মাছ চাষে ২০০ টন ঘাটতি রয়েছে সারা রাজ্যে । ৮কোটি মানুষকে  ২ টাকা কেজি দরে চাল দিচ্ছে রাজ্য সরকার । পাশপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে কৃষি ক্ষেত্রে বহু উন্নয়ন কথা তুলে ধরে।

  রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ বক্তব্য বলেন  জমি কমে যাচ্ছে আর জন সংখ্যা বাড়ছে । কাজেই কম জমিতে বেশি চাষ করতে হবে।মুলত কৃষকদের সচেতন করতে করতেই এই মেলার আয়োজন।

No comments