Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

রক্ত দিয়ে জন্মদিন পালন !

প্রেসকার্ড,হাওড়া:বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ১৯৯৯ সালে পথ চলা শুরু উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারের।আর এইসব শিশুদের নিয়ে তাদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে কখন যে ১৯ বছর পার হয়ে গেছে সেটা বুঝতেই পারেননি আশা ভবন সেন্টার…

প্রেসকার্ড,হাওড়া:বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ১৯৯৯ সালে পথ চলা শুরু উলুবেড়িয়ার কাটিলার আশা ভবন সেন্টারের।আর এইসব শিশুদের নিয়ে তাদের প্রতিবন্ধকতাকে কাটিয়ে কখন যে ১৯ বছর পার হয়ে গেছে সেটা বুঝতেই পারেননি আশা ভবন সেন্টারের কনধার জন মেরী বারুই।আর শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নয় সমাজের কাছে বার্তা দিতে প্রতি বছর সংস্থার জন্মদিনে মূমূর্ষ রুগীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করে আশা ভবন সেন্টার।
শনিবার সেই রকম সংস্থার ২০ তম জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল আশা ভবন সেন্টার।এদিন প্রদীপ জ্বালিয়ে কেক কেটে জন্মদিনের সূচনা করেন বিধায়ক পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদিকা সুকেশী বারুই, কনধার জন মেরী বারুই, উলুবেড়িয়া পুরসভার কাউন্সিলর নির্মল জানা,রবিয়াল হক মোল্লা, উলুবেড়িয়া মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৌসুমী বন্দোপাধ্যায় (ভট্টাচার্য) প্রমূখ।
এদিন বিধায়ক পুলক রায় বলেন আশা ভবন সেন্টার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে যেভাবে কাজ করে চলেছে তা এক কথায় অসাধারণ। তিনি আশা ভবন সেন্টারের এই কর্মকাণ্ড আরোও এগিয়ে নিয়ে যাওয়ার বাতা দেন।
সংস্থার কনধার জন মেরী বারুই জানান আবাসিকের শিশুদের কাছে জন্মদিনের বিষয়টি অজানা আর এই অজানা আনন্দের ভাগ নিতে আমাদের এই উদ্যোগ।
এদিনের রক্তদান শিবিরে শতাধিক পুরুষ মহিলা রক্তদান করেন।

No comments