প্রেসকার্ড,হাওড়া:প্রয়াত ডেপুটি স্পিকার হায়দার আজিজ সফি ছিলেন দলের কাছে এক বড় সম্পদ। এছাড়াও তিনি সরকারের একজন বড় পরামর্শদাতা ছিলেন। শনিবার উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে উলুবেড়িয়া পূর্ব তৃনমূল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় এই ভাবে আবেগ প্রবন হয়ে ওঠেন রাজ্যের পুর ও নগরায়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
এদিন মন্ত্রী বলেন একজন দক্ষ পুলিশ আধিকারিকের সততা নিয়মশৃঙ্খলা দলের কর্মীদের উদ্বুদ্ধ করেছে। ফিরহাদ হাকিম বলেন একদিন সকলকেই এই পৃথিবী থেকে চলে যেতে হবে সফি সাহেবের কাজ শেষ হয়েছে বলেই উনি আগে চলে গেছেন। আমাদের কাজ শেষ হয়নি বলে আমরা থেকে গেছি কাজ শেষ হলে আমরাও চলে যাব।
এদিনের স্মরণ সভায় বিধায়ক পুলক রায় বলেন সফি সাহেবের আদর্শ আগামী দিনে কর্মীদের অনুপ্রাণিত করবে। উলুবেড়িয়ার উন্নয়নের বেশ কিছু নিদর্শনের জন্য সারা জীবন উলুবেড়িয়াবাসী সফি সাহেব কে মনে রাখবে।
এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শীতল সর্দার, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার পুর প্রধান অজূন সরকার,উপ পুরপ্রধান আব্বাস উদ্দিন খান, প্রয়াত বিধায়কের স্ত্রী ফতিমা সফি, প্রয়াত বিধায়ক পুত্র সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

No comments