Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বিজেপির থানা ঘেরাও

প্রেসকার্ড  মেদিনীপুর  22 ডিসেম্বর:বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য বিমল স্যাতের উপর তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে  এবং অভিযুক্তদের  গ্রেপ্তারের দাবিতে আজ মোহনপুরে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় l গত 17 ই ডিসে…






প্রেসকার্ড  মেদিনীপুর  22 ডিসেম্বর:বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সদস্য বিমল স্যাতের উপর তৃণমূলী দুষ্কৃতীদের আক্রমণের প্রতিবাদে  এবং অভিযুক্তদের  গ্রেপ্তারের দাবিতে আজ মোহনপুরে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয় l গত 17 ই ডিসেম্বর হাসপাতালে ভর্তি থাকা স্ত্রীকে দেখতে যাওয়ার সময় একদল দুষ্কৃতী রাস্তায় বিজেপির জেলা কমিটির সদস্য বিমল বাবু ও তার ছেলের উপর হামলা চালায় l এই ঘটনার পর বিমল বাবু মোহনপুর থানায় 4 জনের নামে অভিযোগ জানান  l কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ l তারই প্রতিবাদে আজ জেলা বিজেপি নেতৃত্বের উদ্যোগে মোহনপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় l বিক্ষোভ প্রদর্শনে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি শমিত কুমার দাশ, রাজ্য কমিটির সম্পাদক শ্যামাপদ মন্ডল, রাজ্য কমিটির সদস্য ও জেলা পর্যবেক্ষক বিজয় ব্যানার্জি,জেলার সাধারণ সম্পাদক দেবগোপাল বেরা, মন্ডল সভাপতি সত্যগোপাল দাস ও  অন্যান্য নেতৃত্ব।

No comments