মুর্শিদাবাদে পৃথক দুই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র ও চারশো বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে আটক করলো পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে রাণীনগর থানার কুপতলা মোড় থেকে আগ্নেয়াস্ত্র সহ তারিফ সেখকে আটক করে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি পাইপগান, ১টি মাসকেট, একটি 7m.m পিস্তল ও ছয় রাউন্ড গুলি। ধৃত ব্যক্তি রাণীনগর থানার বামনাবাদের মেহতাব কলোনির বাসিন্দা বলে জানা গিয়েছে। অন্যদিকে এদিন সন্ধ্যায় বামনাবাধ চড় থেকে চারশো বোতল ফেন্সিডিল সহ তাজিমুদ্দিন সেখ নামে আর এক ব্যক্তিকে আটক করে রাণীনগর থানার পুলিশ। ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় সোমবার।

No comments