রাস্তায় মোটর বাইকের নথিপত্র চেকিং করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের হরিহরপাড়া। পুলিশকে ফাঁকি দিয়ে বাইক নিয়ে পালাতে গেলে দুর্ঘটনার শিকার হয় এক বাইক চালক। বিষয়কে কেন্দ্র করে শুরু হয় স্থানীয়দের সাথে পুলিশের বচসা। বচসা ঠেকাতে জনতার ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ। এমনকি বাড়ি বাড়ি চড়াও হয়ে মহিলাদেরও মারধোর করার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে হরিহরপাড়ার গজনীপুর মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। বাড়ি বাড়ির মহিলাদের মারধোর করায় পুলিশের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানায় স্থানীয় মানুষজন।

No comments