প্রেসকার্ড নিউজ, 30 ডিসেম্বর:মানসিক অবসাদে রেল কোয়ার্টারের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।বেলদা থানার রেল কলোনির ঘটনা।মৃত ছাত্রীর নাম নিবেদিতা বর(১৭)।বাবা নীলকন্ঠ বর বেলদা স্টেশনে ক্যান্টিন চালায়।মা ও সেই সুত্রে দোকানেই ছিলেন। রাত্রে তারা বাড়ি ফিরে নিবেদিতাকে সিলিং এ ঝুলতে দেখেন। শনিবার বিকেলে বাড়িতে একাই ছিল নিবেদিতা।দুপরে সকলের সাথে হাসিখুশিতে কথাও বলেছ। কিন্তু সন্ধ্যার পর বাড়িতে একা থাকার সুবাদে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে।বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।পড়াশুনাতেও ভালো ছিল বলে দাবি প্রতিবেশিদের। তারা জানিয়েছেন খুবই মিশুকে ছিল নিবেদিতা।তাই এই আত্মহত্যা মেনে নিতে পারছেন না কেউই।নিজের বাড়িতে ঝুলতে দেখে খবর দেওয়া হয় বেলদা থানায়।বেলদা থানার পুলিশ মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে।পড়াশুনার চাপ,নাকি প্রনয়ঘটিত কোন সংশয়,অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে বেলদা থানার পুলিশ।নিবেদিতার মৃত্যু ঘিরে শোকের ছায়া রেল কলোনিতে।

No comments