দির্ঘদিন গড় হাজির বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ফলে মিডডেমিল দেখা দিয়েছে অচলাঅবস্থা। এই অবস্থায় প্রশাসনিক পদক্ষেপের দাবিতে শুক্রবার বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসিন্দারা। এই ঘটনা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের চাঁদবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। এই প্রথম নয় গত বছর এই ভাবেই বেশ কিছুদিন বিনা ছুটির গড় হাজির ছিলেন চাঁদবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়। সেবছর অভিভাবকদের তরফে এই ভাবেই তালা বন্ধ করে দেওয়া হয়েছিল বিদ্যালয়ে। প্রশাসনিক হস্তক্ষেপে সে সময় ক্ষমা চেয়ে রেহাই গড় হাজিরায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এ বছর ফের বিনা ছুটিতে দির্ঘদীন অনুপস্থিত প্রদীপ কুমার রায়। বিদ্যালয়ে সুত্রে জানাগেছে চলতি উৎসব মর্শুমে ছুটি শেষে বিদ্যালয় খোলার পড় থেকেই গড় হাজির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। টানা আনুপস্থিত থাকায় মাঝে মিডডেমিল বন্ধ হয়ে যায়।গত সপ্তাহে কালিয়াগঞ্জের বিডিও প্রসুন্য কুমার ধারা নিজে এই বিদ্যালয়ে এসে বন্ধ মিডডেমিল চালুর ব্যবস্থা করে গিয়েছিলেন। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় মি ডে মিললের খরচের টাকা তোলা যাচ্ছেনা ব্যঙ্ক থেকে । অন্যদিকে চতুর্থ শ্রেনীর পাশ করা ছাত্রছাত্রদের টিসি দেওয়া বন্ধ হইয়ে আছে। এতে বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে ভর্তির ক্ষেত্রে সমস্যায় হবে সময় মতো টিসি না মিললে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলে বিদ্যালইয়ের মোট তিন জন শিক্ষক শিক্ষিকা ।ছাত্রছাত্রী সংখ্যা ছিল ৬৪ জন ।নতুন বছরে শুরু হবে নয়া বর্ষ এখন সময় ছাত্রছাত্রীর ভর্তির ।কিন্তু নেই ভারপ্রাপ্র প্রধান শিক্ষক ।দুই সহ শিক্ষক শিক্ষিকা মধ্যে ডিএলইএড পরীক্ষা দিতে মাঝে মাঝে গড় হাজির সহ শিক্ষিকা মাম্পি কুন্ডু ।এমন অবস্থায় আশুতোস রায় নামে সহ শিক্ষক বিদ্যালয় সহ শিক্ষক স্কুল চালাচ্ছেন । তিনিও কয়েকদিন আগে অসুস্থ্য হয়ে পড়েছেন। সব মিলিয়ে লাটে উঠেছে বিদ্যালয়ের পঠন পাঠন। বিদ্যালইয়ের পঠন পাঠন থেকে শুরু করে মিড ডে মিল যাতে শুষ্ঠ ভাবে চালু করে এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষের প্রদীপ কুমারের অনত্র বদলির দাবিতে এলাকার বাসিন্দারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে অন্দোলনে নেমেছে।এখোন দেখার বিষয় কবে থেকে শুষ্ঠ ভাবে চাঁদবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয়।
২ নং চক্রের অবরবিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবায়েত ইসলাম ক্যামেরা সামনে কিছু বলতে না চাইলেও তিনি জানান,বিষয় তিনি তার উর্দ্ধতন কর্তিপক্ষকে জানিয়েছে।

No comments