Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

দুষ্কৃতীদের শায়েস্তা করতে পথে নামলেন পুরসভার চেয়ারম্যান

কোচবিহারের দিনহাটায় মন্দিরের নামে আখড়া বসিয়ে শহরে তাণ্ডব চালানো দুষ্কৃতিদের শায়েস্তা করতে পথে নামলেন দিনহাটার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ। আজ সকালে তিনি দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চানন সরণি সংলগ্ন রাস্তার পাশে…




কোচবিহারের দিনহাটায় মন্দিরের নামে আখড়া বসিয়ে শহরে তাণ্ডব চালানো দুষ্কৃতিদের শায়েস্তা করতে পথে নামলেন দিনহাটার বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান উদয়ন গুহ। আজ সকালে তিনি দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের পঞ্চানন সরণি সংলগ্ন রাস্তার পাশে গড়ে ওঠা ওই আখরায় যান। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে সেখানে দুষ্কৃতি সক্রিয় হওয়ার ঘটনা জানতে পারার পরেই তা ভেঙে দেওয়ার উদ্যোগ নেন। এদিন তাঁর সাথে ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা শহর ব্লক কমিটির সভাপতি অজয় রায় সহ এলাকার বাসিন্দারা। গতকাল সন্ধ্যায় চাঁদা না দেওয়ার জন্য ওই আখড়া থেকে একদল দুষ্কৃতিরা তিনটি বাড়িতে হামলা চালায়। একজনকে মারধোর করা হয় বলে অভিযোগ উঠে। ওই ঘটনার পরে দিনহাটা জুড়ে তিব্র প্রতিক্রিয়া শুরু হয়। এরপর এদিন সকালেই তৎপর হন স্থানীয় বিধায়ক উদয়ন গুহ।  ওই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারি নি ।
উদয়ন গুহ জানান আগে কোন অভিযোগ পাইনি। তাই জানতাম না।  আজ সকালে এসে  দেখি পুরসভার রাস্তা দখল করে একটি শিব লিঙ্গ বসানো হয়েছে। বেআইনি ভাবে হুক করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। সেখানে আড্ডা বসিয়ে অসামাজিক কাজ করা হত। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে আমরা এদিন সেটা ভেঙে দিয়েছি। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে ওই সমাজ বিরোধীরা যাতে আর এলাকায় নতুন করে অপরাধ মূলক কাজ করতে না পারে সেটার দিকে নজর দেওয়ার জন্য বলা হয়েছে।

No comments