Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

জমির রায়তি সত্ব দেওয়ার নির্দেশ

গতকাল রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেটের মিটিং এ মেদিনীপুর খড়্গপুর এলাকার পাঁচটি খাসমহল এলাকার অধিবাসীদেরকে তাদের জমির রায়তি সত্ব দেওয়ার  নির্দেশ কার্যকরী হয়। এর ফলে ওইসব এলাকার অধিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। এর ফলে মেদিনীপ…


গতকাল রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেটের মিটিং এ মেদিনীপুর খড়্গপুর এলাকার পাঁচটি খাসমহল এলাকার অধিবাসীদেরকে তাদের জমির রায়তি সত্ব দেওয়ার  নির্দেশ কার্যকরী হয়। এর ফলে ওইসব এলাকার অধিবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। এর ফলে মেদিনীপুর শহরের চারটি  এবং খড়্গপুর এলাকার একটি খাসমহল এলাকার কয়েকহাজার অধিবাসী তাদের নিজ জমির সত্ব ফিরে পাবে। এই নিয়ে খড়্গপুর লোকালের বিধায়ক দীনেন রায় এবং খড়গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকার   দীর্ঘ দিন ধরে  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে। কয়েক মাস আগে খড়গপুর আই আই টি র সমাবর্তনে মুখ্যমন্ত্রী এলে তাঁর সঙ্গে এই বিষয়ে প্রদীপ  সরকার এবং দীনেন রায় কথা বলেন। তারপর কিছুদিন আগে মেদিনীপুর জেলার প্রশাসনিক সভায় এলে তখন আবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। তখনই মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে এবারের ক্যাবিনেটের মিটিং এ বিষয়টি পাশ করাবেন। তিনি কথা রেখেছেন। গতকালই এই নির্দেশ পাশ হয়েছে। সেজন্য আজ খড়গপুর পৌরসভার  চেয়ারম্যান প্রদীপ সরকার এর নেতৃত্বে এলাকার মানুষ জন সবুজ আবীর মেখে উৎসব পালন পালন করে। প্রদীপ সরকার জানিয়েছে  মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, তাঁকে  ধন্যবাদ জানাই খড়গপুর বাসীর তরফ থেকে। মুখ্যমন্ত্রী আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা তাঁর কাছে আমরা কৃতজ্ঞ ।

No comments