Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বড়দিনে মাতল শহর

হাওয়া অফিসের মতে গত ৮ বছরের রেকর্ড শীত বঙ্গে। আগামী কয়েকদিন পারদ আরোও নামার সতর্কবাণী। যদিও এই শীতের মাঝেই আনন্দের উষ্ণতার আমেজে জমজমাট হয়ে উঠল বড়দিন।
কেক পেস্ট্রি, খাওয়া দাওয়া,হৈ হুল্লোডের মধ্যে দিয়ে শহর থেকে জেলা বড়দিন…


হাওয়া অফিসের মতে গত ৮ বছরের রেকর্ড শীত বঙ্গে। আগামী কয়েকদিন পারদ আরোও নামার সতর্কবাণী। যদিও এই শীতের মাঝেই আনন্দের উষ্ণতার আমেজে জমজমাট হয়ে উঠল বড়দিন।
কেক পেস্ট্রি, খাওয়া দাওয়া,হৈ হুল্লোডের মধ্যে দিয়ে শহর থেকে জেলা বড়দিনের উৎসবে মেতে উঠল শিশু থেকে বৃদ্ধ। এদিন রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে সকাল থেকেই পর্যটকরা ভীড় জমিয়েছিল। বিশেষ করে নদী তীরবর্তী কালশাপা, গড়চুমুক, গাদিয়াড়া নাউপালা পর্যটন কেন্দ্রে অন্যান্য জায়গার থেকে অপেক্ষাকৃত ভীড় বেশি হয়েছিল। যদিও এদিন জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে অন্যান্য বছরের তুলনায় ভীড় অনেকটাই কম ছিল।এদিন সকাল থেকেই দলে দলে পর্যটক ভীড় জমিয়েছিল গড়চুমুক পর্যটন কেন্দ্রে। নদীর পাড়ে বসে হালকা রোদ্দুর গায়ে মেখে পিকনিকের মজা উপভোগ করার পাশাপাশি উপরি পাওনা হিসেবে ছিল মিনি চিড়িয়াখানা।
অন্যদিকে এদিন অন্য বছরের তুলনায় কম ভীড় হওয়ায় হতাশ ব্যাবসায়ীরা। তাদের মতে ঠান্ডা অন্যতম কারণ হলেও একশ্রেণীর মদ্যপ পর্যটকদের আচরনের কারনে অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে আসতে চাইছে না।
অপরদিকে বড়দিন উপলক্ষে জেলার প্রতিটি পর্যটন কেন্দ্রে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল। পুলিশের টহলের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও মোতায়েন করা হয়েছিল পর্যটন কেন্দ্রগুলিতে।

No comments