বরানগর জুটমিলের কারপেট সেকশন ও ফিনিশিং সেকশন এ ভয়াবহ আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন। দুপুর নাগাদ এই আগুন লাগে। দমকল এসে এখনো আগুন নেভানোর কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। কি থেকে আগুন বোঝা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
এই ভয়াবহ আগুনের ফলে অত্যধিক ধোঁয়ায দমকলের আগুন নেভানোর কাজে যথেষ্টই বাধার সম্মুখীন হতে হচ্ছে। ফলে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা এখনই বলা সম্ভব নয়। অন্যদিকে এই জুট মিলে তৈরি হয়ে যাওয়া সামগ্রী আগুনে ভষ্মিভূত হয়ে যাওয়ায় কয়েক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে এসেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু ll

No comments