ঠাকুরনগর কেষ্টপুর বিল কচুরিপানার মধ্যে থেকে রক্তমাখা গুরুতর আহত দেহ উদ্ধার , পরিবারের পক্ষ থেকে খুনের চেষ্টার অভিযোগ. আজ সকালে ঠাকুরনগর কেষ্টপুর বিলের কচুরিপানার মধ্যে একটি রক্তমাখা আহত ব্যক্তিকে দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা । স্থানীয় বাসিন্দারা খবর দেয় গাইঘাটা থানার পুলিশ কে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ওই ব্যক্তিকে এবং জানতে পারে তার বাড়ি ঠাকুরনগর শিমুলপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে খবর দেয়া হয় পরিবারকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের সদস্যরা । পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানা পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় প্রথমে ঠাকুরনগর গ্রামীণ হাসপাতালে অবস্থার অবনতি হলে বনগাঁ মহাকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে অবস্থার অবনতি বুঝে ,কলকাতায় স্থানান্তর করে । পুলিশ সূত্রে জানা যায় আহত ব্যক্তির নাম মিঠুন রায় 32 বছর ঠাকুরনগর শিমুলপুরের বাসিন্দা । পেশায় চা বিক্রেতা । বাবা হরিপদ রায় ফল বিক্রেতা । পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত দশটা নাগাদ নিজের মোটর বাইক নিয়ে মিঠুন বেরিয়েছিল কাজের উদ্দেশ্যে । রাতে আর সে বাড়ি ফেরেনি আজ সকালে বাড়িতে খবর আসে গুরুতর আহত অবস্থায় মিঠুনকে উদ্ধার করা হয়েছে ঠাকুরনগর কেষ্টপুর বাওর থেকে । পরিবারের সদস্যদের অভিযোগ কিছুদিন ধরে মিঠুনের সঙ্গে মিঠুনের কিছু বন্ধু ঝামেলা চলছিল , তারা ফোনে একাধিকবার মিঠুন কে মারার হুমকি দিয়েছে । ওরাই মিঠুন কে মারধর করেছে বলে অভিযোগ । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে গাইঘাটা থানার পুলিশ ।

No comments