Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

মা ডাকাত দের উদ্দেশ্যে বলে আমার সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকেও নিয়ে চল

কথিত আছে ৩০০ বছর আগে এক জমিদার বাড়িতে সাত ভাই ডাকাতদল ডাকাতি করতে যায় । ডাকাতি সম্পূর্ণ হবার পরে জমিদার বাড়ির জাগ্রত মা ডাকাত দের উদ্দেশ্যে বলে আমার সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকেও নিয়ে চল । মায়ের আদেশ মত মা কে নিয়ে আসে ডাকাতদ…



কথিত আছে ৩০০ বছর আগে এক জমিদার বাড়িতে সাত ভাই ডাকাতদল ডাকাতি করতে যায় । ডাকাতি সম্পূর্ণ হবার পরে জমিদার বাড়ির জাগ্রত মা ডাকাত দের উদ্দেশ্যে বলে আমার সবই যখন নিয়ে যাচ্ছিস আমাকেও নিয়ে চল । মায়ের আদেশ মত মা কে নিয়ে আসে ডাকাতদল । বনগাঁর ডাকাতদের আশ্রয় স্থলে এসে চক্রবর্তীর পরিবারের হাতে পূজার দায়িত্ব দেয় তারা । সেখান থেকে নাম হয় সাতভাই কালিতলা । তখন থেকেই বনগাঁ সাতভাই কালিতলায় পৌষ মাস জুড়ে শুরু হয় মেলা । প্রতি শনি ও মঙ্গলবার এই মেলাতে বনগাঁর পাশাপাশি  দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে । 2018  ইংরেজি বছরের শেষ শনিবার ভিড় উপচে পড়ে মেলাতে । ইছামতীর পাড়ে এই মেলাতে প্রচুর ভক্ত সমাগম ঘটেছিল আজ সকাল থেকে পুজো দেবার জন্য ছিল লম্বা লাইন । মনস্কামনা পূর্ণ করতে দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তরা আসে, লম্বা লাইন থাকলেও মায়ের কাছে আরাধনা করবার জন্য ঠায় দাঁড়িয়ে থাকে ভক্তেরা । ইছামতির দুই  পার জুড়ে বছর শেষের শনিবার উৎসবের মেজাজে আবাল বৃদ্ধ বনিতা থেকে কচিকাঁচা সকালে ।

No comments