দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আলিপুরদুয়ার কোর্ট পোষ্ট অফিসে শুরু হল পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। এদিন আলিপুরদুয়ার শহরে কোর্ট ডাকঘরে পাসপোর্ট পরিষেবা কেন্দ্রটি স্থাপন করা হয়। এখন থেকে পাসপোর্টের যাবতীয় কাজ আলিপুরদুয়ার শহরে থেকেই করা সম্ভব হবে বলে জানিয়েছেন পাসপোর্ট কর্তারা। এদিন পাসপোর্ট সেবা কেন্দ্রের উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভার সাংসদ দশরথ তীরকি ও কলকাতা সার্কেলের ডেপুটি পাসপোর্ট আধিকারিক শেখ আমিন খান। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নর্থ বেঙ্গল রিজিউনের ডিপিএস সিএললাল কাকজুয়াল, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সৌরভ চক্রবর্ত্তী সহ অনান্যরা। প্রসঙ্গত, আলিপুরদুয়ার জেলাবাসীর কাছে নতুন পাসপোর্ট তৈরী ও পাসপোর্ট নবীকরণ এদিন পর্যন্ত একটা কঠিন কাজ ছিল। প্রায় ১৫০ কিলোমিটার দূরে শিলিগুড়ি তে গিয়ে এতদিন পাসপোর্টের যাবতীয় কাজ করতে হত। শনিবারের পর থেকে জেলাবাসী নিজের জেলাতে বসেই এই কাজ অতি সহজেই করতে পারবেন। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন, ফলক উন্মোচন এবং ফিতে কেটে ও এই পরিষেবা আলিপুরদুয়ার কোর্ট পোষ্ট অফিসের একটি ঘরে কেন্দ্রটি তৈরি হয়েছে। সেখানে একজন আধিকারিক ও কর্মী থাকছেন। অনলাইনে আবেদনের পর নির্দিষ্ট দিনে আবেদনকারিরা এই কেন্দ্রে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করার পাশাপাশি প্রসেসিং এর কাজগুলি করবেন। এখান থেকেই ইশ্যু করা হবে পাসপোর্ট। প্রথমদিন ১০ জন আবেদনকারী ডকুমেন্ট ভেরিফিকেশান ও প্রসেসিং হয়। সোমবার ৩০ জন আবেদনকারীকে সেখানে উপস্থিত হওয়ার তারিখ দেওয়া আছে।

No comments