Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

যেসব বদ অভ্যাসের কারণে আপনি জীবনে ব্যর্থ হচ্ছেন

প্রেস কার্ড নিউজ, বিনোদনঃ কেউ হাতের নখ কামড়ায় তো কেউ সারাদিন ধরে জাঙ্কফুড খায়। আমাদের সকলেরই এমন সব বদঅভ্যাস আছে যেগুলো আমরা বরাবর করে থাকি।কিন্তু এমন কিছু বদঅভ্যাস আছে যেগুলো আমাদের নিত্যদিনের তৎপরতায় তৈরি হচ্ছে।যতক্ষণ না কেউ আ…

প্রেস কার্ড নিউজ, বিনোদনঃ কেউ হাতের নখ কামড়ায় তো কেউ সারাদিন ধরে জাঙ্কফুড খায়। আমাদের সকলেরই এমন সব বদঅভ্যাস আছে যেগুলো আমরা বরাবর করে থাকি কিন্তু এমন কিছু বদঅভ্যাস আছে যেগুলো আমাদের নিত্যদিনের তৎপরতায় তৈরি হচ্ছে যতক্ষণ না কেউ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ততক্ষণ এই অভ্যাসগুলো পরিবর্তনের কথা আমরা ভাবিও না।
দীর্ঘ সময় ধরে বসে থাকা। শহুরে মানুষরা, বিশেষকরে চাকরিজীবিরা প্রতিদিন প্রায় ৮ ঘন্টা ধরে ডেস্কে বসে থাকেন। ডেস্কে দীর্ঘক্ষণ বসে থাকলে স্থুলতায় আক্রান্ত হওয়া, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং কোলেস্টেরল বাড়ার ঝুঁকি তৈরি হয়।এই অবস্থাকে বিপাকীয় সিন্ড্রোম বলে।এক গবেষণায় দেখা গেছে, যারা ডেস্কে ৪ ঘন্টার বেশি সময় স্থির হয়ে বসে থাকে এর কারণে তাদের মৃত্যুর ঝুঁকি ৫০% বেড়ে যায়। আর এর ফলে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি বাড়ে ১২৫%। এর পরিবর্তে আপনি কী করতে পারেন? প্রতি ৩০ মিনিট পরপর ডেস্ক থেকে উঠে গিয়ে হাঁটাহাঁটি করে আসুন। মোবাইলে কেউ ফোন করলে ডেস্ক থেকে উঠে গিয়ে হেঁটে হেঁটে কথা বলুন। কফি ব্রেকের সময় সহকর্মীদের সঙ্গে কথা বলুন। একটু পরপর দাঁড়ান এবং হাঁটুন।

বেশীক্ষণ কুঁজো হয়ে থাকা এর থেকে পিঠ, কাঁধ এবং ঘাড়ে ব্যথা সৃষ্টি হয়। এছাড়া স্পন্ডিলাইটিস, ভার্টাব্রাল অ্যানোম্যালি এবং এমনকি পিঠে কুঁজও তৈরি হতে পারে। সূতরাং বেশী না ঝুঁকে সোজা হয়ে বসে কাজ করার চেষ্টা করুন।

স্ট্রেচিং না করাআপনার দেহের মাংসপেশিগুলো হলো রাবার ব্যান্ড এর মতো। ফলে আপনি যখন শারীরিক তৎপরতায় লিপ্ত হন তখন সেগুলো সংকুচিত এবং প্রসারিত হয়ে নড়া-চড়া করে। কিন্তু যখন আপনি বিশ্রামে থাকেন তখন আপনার মাংসপেশিগুলো সংকুচিত হয়ে পড়ে থাকে। তাই দীর্ঘ সময় ধরে স্থির হয়ে থাকায় শরীরের মেকানিজম নিষ্ক্রিয় হয়ে পড়ে যা আপনার অস্তিত্বের জন্য মারাত্মক হয়ে ওঠে।

অফিসে বা বাড়িতে নিয়মিত লিফটে চলাচল করাসিঁড়ি দিয়ে ওপরে না ওঠে সবসময়ই লিফটে চলাচল করলে আপনি স্থুলতায় আক্রান্ত হবেন। যা আপনার সার্বিক জীবনের ওপর প্রভাব ফেলবে। তবে এমন নয় যে, ২২ তলা বা ৩৫ তলায় ফ্ল্যাট বা অফিস হলে সেখানেও সিঁড়ি ভেঙ্গে উঠতে হবে। অন্তত ৪ থেকে ৫ তলা পর্যন্ত আপনি সিড়ি বেয়ে উঠতেই পারেন।

অনেকেই নতুন বছরের শুরুতে শরীর চর্চা শুরু করেন ব্যাপক উদ্যম নিয়ে। কিন্তু কিছুদিন পরই সেই উৎসাহে ভাটা পড়ে। সুতরাং কোনো উপলক্ষের অপেক্ষা না করে বরং বছরজুড়েই শরীরচর্চা করার মনোভাব বজায় রাখুন।

খাবার কম খাওয়া। প্রয়োজনের তুলনায় কম খাবার খেলে ওজন তো কমবেই না বরং তা আরো প্রকট রুপ ধারণ করবে। আর স্থুলতা না থাকলে অ্যানোরেক্সিয়া নারভোসা বা হাড়গিলা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়বে।

অসময়ে ঘুমানোদেহঘড়ির প্রতিকুল সময়ে ঘুমানোর ফলে আরো বেশি অনিদ্রা, পাকস্থলির রোগ এবং মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। সুতরাং একদিন রাত ১টার সময় তো আরেকদিন রাত ১০টার সময় ঘুমানোর বদঅভ্যাস ত্যাগ করুন। তারচেয়ে বরং আপনার দেহের জন্য উপযোগী এমন একটি নির্দিষ্ট রুটিনে প্রতিদিন ঘুমাতে যান।

ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা যাবে না। আপনার ঘুম চক্রকে নিয়ন্ত্রণ করে মেলাটোনিন নামের হরমোন। আর অন্ধকার ছাড়া এই হরমোন যথাযথভাবে কাজ করে না। আর এ কারণেই হয়তো লোকে দিনের বেলা সহজে ঘুমাতে পারেন না।

ঘুমের বড়ি স্বাস্থ্যের জন্য সত্যিই বেশ ক্ষতিকর। কারণ ঘুমের বড়ি কৃত্রিমভাবে আপনাকে মেলাটোনিন এবং সেরোটোনিন সরবরাহ করে। ঘুমিয়ে পড়ার জন্য এই হরমোন জরুরি। কিন্তু কৃত্রিমভাবে এই হরমোন নিঃসরণে অভ্যস্ত হয়ে পড়লে পরে আর প্রাকৃতিকভাবে এই হরমোন উৎপাদন সম্ভব হয় না। সুতরাং কয়েক রাত স্বাভাবিকভাবে ঘুমাতে যান দেখবেন পুনরায় আপনার দেহে ঘুমের হরমোন প্রাকৃতিকভাবেই নিঃসরিত হয়ে অনিদ্রা দূর হয়ে গেছে।


(ইন্টারনেট কর্তৃক সংগৃহীত)

No comments