Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেতে উঠলেন জেলা বইমেলাতে

বছরের শেষ কয়েকটা দিন পিকনিক এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেতে উঠলেন জেলা বইমেলাতে। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ২৪ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বইমেলা। চলবে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ঘ…

বছরের শেষ কয়েকটা দিন পিকনিক এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার মানুষ মেতে উঠলেন জেলা বইমেলাতে। কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ২৪ শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বইমেলা। চলবে আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ও ঘন্টা বাজিয়ে ২৪ ডিসেম্বর সন্ধ‍্যায় ১৪ তম পূর্ব মেদিনীপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন রাজ্যের পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে উদ্বোধনের আগে থেকেই মেলায় ভিড় জমাতে শুরু করেন কচিকাঁচা থেকে মহিলা সকলে। অনেকে আবার উদ্বোধনের আগেই শুরু করে দেন বই কেনাকাটাও।  হাতের কাছে এত বড় বইমেলা পেয়ে খুশি সকলে।
এবারের বই মেলায় মোট ৮৬ টি স্টল আছে। রয়েছে লিটিল ম্যাগাজিন এর জন‍্য পৃথক স্টল। বিগত সকল জেলা বইমেলার রেকর্ড ভেঙ্গে এবারে বিপুল ভাবে সফল হবে কাঁথিতে আয়োজিত জেলা বই মেলা। আশা করছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস।

No comments