অন্ধ , বিকলাঙ্গ , বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে 5 বছরের মেয়ে সায়ন্তিকা সেনের জন্মদিন পালন করলেন বাবা তারক নাথ সেন । প্রতিবন্ধী শিশুদের সঙ্গে জন্মদিন পালনে দাদু হরিপদ সেন , ঠাকুমা উত্তরা সেন উৎসাহ দেন । বড়দিনের সকালে মেদিনীপুরের পালবাড়ি এলাকায় মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টারে জন্মদিনের অনুষ্ঠান হয়। বেলুন, রঙিন কাগজ, মোমবাতি জ্বালিয়ে , কেক কেটে , টুপি পরিয়ে জম্মদিন পালন করা হয়। প্রদীপ জ্বেলে, মাথায় ধান , দূর্বা দিয়ে শিশুকে আশীর্বাদ করেন বড়রা।
বিশেষ চাহিদা সম্পন্ন ও শিশু শ্রমিক ক্ষুদে পড়ুয়াদের হাতে কেক, চকোলেট, খাতা, পেন্সিল, লেট ছেলার কল, স্কেল তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সেন্টারের সভাপতি চিত্তরঞ্জন মুখার্জি, আইনজীবী গৌতম মল্লিক, অমিত কুমার সাহু, অধ্যাপক সন্দীপ সিনহা , কৃষ্ণ পদ সামন্ত।
তারক বাবু পেশায় ব্যবসায়ী। তার বাড়ি মেদিনীপুরের গান্ধী ঘাট এলাকায়।

No comments