Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচী পালিত হল ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে

আলিপুরদুয়ার জেলার  কুমাারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি পালিত হল ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চাযেতে। গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য এদিন মাঝেরডাবরি হাই স্কুল প্রাঙ্গণে ওই কর্ম…




আলিপুরদুয়ার জেলার  কুমাারগ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে শুক্রবার ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি পালিত হল ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চাযেতে। গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য এদিন মাঝেরডাবরি হাই স্কুল প্রাঙ্গণে ওই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে, ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণময়ী বর্মন সহ বিশিষ্টজনেরা। এই উপলক্ষ্যে এদিন স্কুল প্রাঙ্গণে স্বাস্থ্য, শ্রম, খাদ্য সরবরাহ, পুলিশ, আইসিডিএস, কৃষি, প্রাণী সম্পদ সহ বিভিন্ন সরকারী বিভাগের স্টল বসে। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা সরাসরি শুনে নেন সরকারী আধিকারিকরা। সেই সঙ্গে সমস্যা গুলি সমাধানেরও আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সুযোগ সুবিধা তুলে দেওয়া হয়। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা জানান, গ্রামের সাধারণ মানুষ যেন সহজেই বিভিন্ন সরকারী পরিষেবা পান তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সদা সচেষ্ট। মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি বিভিন্ন সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সরকারি বিভিন্ন আধিকারিকদের কাছে মানুষ তাদের সমস্যা গুলি তুলে ধরেছেন। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দুলাল দে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের প্রতিটি ঘরে ঘরে সরকারি সুযোগ সুবিধা পৌঁছেছে। মানুষের সমস্যা গুলি শুনে সেগুলো সমাধানের লক্ষ্যে ‘আপনার পঞ্চায়েতে প্রশাসন’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

No comments