বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদে জলঙ্গী থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে জলঙ্গীর চর পরাশপুরে অভিযান চালিয়ে নান্টু সেখ ও হুমায়ুন সেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা জলঙ্গী থানার রাইপাড়া গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 9m.m পিস্তল ও দেশি পিস্তল সহ মোট আটটি আগ্নেয়াস্ত্র, নয় রাউন্ড গুলি। ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। তদন্তের স্বার্থে আদলতের কাছে ধৃতদের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানায় জলঙ্গী থানার পুলিশ।

No comments