Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

বাংলা ফসল বীমার সচেতনতা প্রচার

গত কয়েকদিন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের বেশ উপভোক্তার এ্যাকাউন্টে ভূতুড়ে লেনদেন নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর সোমবার টাকা জমা পড়ার আসল তথ্য প্রকাশ্যে আসার পর এবার বাংলা ফসল বীমা যোজনার স…



গত কয়েকদিন আমতা ২ নং পঞ্চায়েত সমিতির ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের বেশ উপভোক্তার এ্যাকাউন্টে ভূতুড়ে লেনদেন নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পর সোমবার টাকা জমা পড়ার আসল তথ্য প্রকাশ্যে আসার পর এবার বাংলা ফসল বীমা যোজনার সুফল সম্পর্কে কৃষকদের সচেতনতার উদ্যোগ নিল আমতা ২ নং পঞ্চায়েত সমিতি।
মঙ্গলবার পঞ্চায়েত সমিতির উদ্যোগে জেলার দ্বীপাঞ্চল ভাটোরায় মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের সপক্ষে সচেতনতা প্রচার অভিযান চালালো। এদিন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের নথিভুক্ত শিল্পীরা ঢাক একতারা বাউল গানের মাধ্যমে ফসল বীমা যোজনার সুফল সম্পর্কে কৃষকদের সচেতন করল।
প্রচার অভিযান সম্পর্কে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ফসল বীমা যোজনা চালু করেছে। ইতিমধ্যে আমতা ২ নং ব্লকে এই প্রকল্পে ১ কোটি ২৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত কৃষকদের এ্যাকাউন্টে জমা পড়েছে। সুকান্ত পাল জানান গত কয়েকদিন ধরে বিরোধীরা  মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল যদিও সোমবার আসল তথ্য প্রকাশ পেয়েছে।
অন্যদিকে ফসল বীমার টাকা পাওয়া কৃষকদের মতে এর আগে বন্যায় ফসলের ক্ষতি হলেও ক্ষতিপূরণ পেতাম না সেক্ষেত্রে প্রচুর আথিক ক্ষতির মুখে পড়তে হত। যদিও এবার বীমার টাকা পাওয়ায় ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেল।

No comments