
নিজস্ব প্রতিনিধি,ভরতগড়,১৯মেঃ- কেন্দ্রীয় বাহিনীর দাপটে ভোট দিতে যেতে ভয় পেলেন ভোটাররা। এদিন দুপুর নাগাদ ১৯৪ নং বুথে ভোট দিতে গিয়েছিলেন সৈদুল সেখ। সৈদুল বাবু ভোটের পরিচয় পত্রটি ভুলে বাড়ীতে ফেলে রেখে যাওয়ায় তাঁর ভাইপো মসিবুর সেখ কে পরিচয় পত্রটি আনতে বলেন। মসিবুর তার কাকার পরিচয় পত্রটি নিয়ে বুথে গিয়ে দিতে গেলে বুথ পাহারার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা অতর্কিতে মসিবুর কে ধরে কানধরে ওঠবোস করায় এবং এর পাশাপাশি ঐ নাবালক মসিবুর কে টানা দুঘন্টা প্রখর রৌদ্রে কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ ওঠে।পরে স্থানীয় পুলিশের হাতে মসিবুর কে তুলে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকার সাধারণ ভোটারা। পরে অবশ্য পুলিশ মসিবুরকে তার পরিবারের হাতে অক্ষত অবস্থায় তুলে দিলে সাময়িক ভাবে উত্তেজনা কমে। গ্রামবাসীদের আরো দাবী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা বাঁশের লাঠী নিয়ে ভোটারদের অতর্কিতে তাড়াও করে বলে অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর দাপটে অনেক ভোটার ভয় পেয়ে ভোট বুথ মুখো না হয়ে বাড়ী ফিরে যায়।
No comments