
নিজস্ব প্রতিনিধি, যাদবপুর,১৯মেঃ- যাদবপুর লোকসভা কেন্দ্রের সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে তিনি ভোট দিলেন। দেবের পৈতৃক বাড়ি ঘাটালে। সেখানে আগেই নির্বাচন হয়ে গিয়েছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের সাউথ সিটিতে দেবের নিজস্ব ফ্ল্যাট রয়েছে। তিনি এই কেন্দ্রের বাসিন্দা হিসেবে নাম নথিভুক্ত করিয়েছেন। তার ফলেই দেব যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট দিলেন। আর পাঁচ জন সাধারণ নাগরিকের মতোই তাঁকে এদিন লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেল।
No comments