Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..দলের স্বার্থে জেলার সংগঠনের আমূল পরিবর্তন করার কথা ভাবছেন কানাইয়াবাবু

নিজস্ব প্রতিনিধি, উত্তরদিনাজপুর, ২৬মেঃ-লোকসভায় খারাপ ফল হওয়ায় রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি হওয়ার পরই দলের স্বার্থে জেলার সংগঠনের আমূল পরিবর্তন…


নিজস্ব প্রতিনিধি, উত্তরদিনাজপুর, ২৬মেঃ-লোকসভায় খারাপ ফল হওয়ায় রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি হওয়ার পরই দলের স্বার্থে জেলার সংগঠনের আমূল পরিবর্তন করার কথা বললেন কানাইয়াবাবু।তার মতে দলের কাউকে পদ থেকে সরাতে চাননা তিনি তবে দলের যারা ক্ষতি করেছে তাদের পরিবর্তন করা হবে।গতকাল কলকাতায় দলের বৈঠক শেষে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বদল করা হয়েছে।জেলা সভাপতি অমল আচার্যের জায়গায় নতুন সভাপতি করা হয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে।এদিন সকালে কর্মীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,আগামী দিনে দলের ভালো ফল করানোর জন্য বুথ স্তর থেকে সংগঠনকে ঢেলে সাজাতে হবে।আমি কাউকে পদ থেকে সরিয়ে দেওয়ার পক্ষপাতী নই।তবে, যারা দলের ভেতর থেকে দলের বিপক্ষে কাজ করেছেন তাদের সরাতে হবে।আমরা সমস্ত জায়গায় নির্বাচনের ফলাফল পর্যালোচনা করব।তারপর বিভিন্ন সিদ্ধান্ত নেব।তবে কালিয়াগঞ্জে আমাদের ব্যাপক বিপর্যয়ের কারণ আগে আমরা খুজে দেখব।

No comments