
নিজস্ব প্রতিনিধি,বীরভূম,২৬মেঃ- সকাল থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে গ্রাম, মুহুর্মুহু হুমকি ভেসে আসছে বিজেপি কর্মীদের লক্ষ্য করে। মারধরের ঘটনাও ঘটেছে গতকাল। স্থানীয় গ্রামবাসীদের দাবী তৃণমূল নেতারা বেশ কিছুদিন ধরে 100 দিনের কাজের জব কার্ড হাতিয়ে রেখেছে গ্রামবাসীদের কাছ থেকে। সেই জবকাট চাওয়াকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত।বিগত লোকসভা ভোটে কংকালী পঞ্চায়েতের বেশকিছু গ্রামে তৃণমূলের থেকে বহুসংখ্যক ভোটে এগিয়ে বিজেপি। আর সে কারণেই গতকাল গ্রামে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি বেশি দিয়েছে এবার,তাই তাদের জব কার্ড নিজের হাতে পেতে চাই গ্রামবাসীরা। সেই জব কার্ড তৃণমূল নেতাদের কাছে চাইতে গেলেই ফের গ্রামবাসীদের ওপর এসে চড়াও হয় তৃণমূলের নেতারা। বেধড়ক মারধর করা হয় তাদের, তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণে আহত হয়েছে বেশ কয়েকজন। এক মহিলার শাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
No comments