Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..ভোট পর্ব মিটে যাওয়ার পরও হিংসা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি,দক্ষিন ২৪ পরগনা,২২মেঃ-ভোট পর্ব মিটে যাওয়ার দুদিন পরও হিংসা অব্যাহত গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে । বিজেপি করার অপরাধে আবারও ঘরছাড়া অন্তত দশটি পরিবার ,এমনকি এবার বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি । আর আবার সেই অভি…


নিজস্ব প্রতিনিধি,দক্ষিন ২৪ পরগনা,২২মেঃ-ভোট পর্ব মিটে যাওয়ার দুদিন পরও হিংসা অব্যাহত গোটা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে । বিজেপি করার অপরাধে আবারও ঘরছাড়া অন্তত দশটি পরিবার ,এমনকি এবার বাড়ির মহিলাদের ধর্ষণের হুমকি । আর আবার সেই অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই । শাসক দলের ফতোয়া জারি ছিল এই গ্রামে , ভোট দিতে যাওয়া যাবেনা স্থানীয় ভোটগ্রহণ কেন্দ্রে । অথচ সেই ফতোয়া কে উপেক্ষা করে জোটবদ্ধ ভাবে রবিবার ভোট উৎসবে সামিল হতে স্থানীয় বুথে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছিল জয়নগর কেন্দ্রের কুলতলী ব্লকের মেরীগঞ্জ অঞ্চলের পূর্ব শ্যামনগর গ্রামের ভোটাররা । আর ভোট শেষে সেই ফতোয়া উপেক্ষা করার মাশুল গুনতে হচ্ছে ওই গ্রামের মানুষজনকে । ভোট শেষে হওয়ার পর থেকে দফায় দফায় দুষ্কৃতীরা এই এলাকায় বোমাবাজি করতে থাকে । বাড়ি বাড়ি গিয়ে শাসানো হচ্ছে । এমনকি বাড়ির মহিলাদের ধর্ষণ এর হুমকি ও দেওয়া হচ্ছে বলে অভিযোগ । তীব্র আতঙ্কে মধ্যে ভুগতে থাকা প্রায় দশটি পরিবার ঘর ছাড়তে বাধ্য হয় । গ্রাম ছেড়ে এই মুহূর্তে তারা আশ্রয় নিয়েছে অন্যত্র । খবর দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এমনি অভিযোগ ওই গ্রামবাসীদের ।

No comments