
নিজস্ব প্রতিনিধি, বীরভূম,২১মেঃ- বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মাত্রারিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে বিশ্বভারতীর সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলন আজ মারাত্মক আকার ধারণ করে। পড়ুয়ারা অনড় তাদের দাবি নিয়ে, সেই দাবিকে কেন্দ্র করে বিশ্বভারতীর ভিসি কে আটকে রেখে চলছে বিক্ষোভ। যদি সুরাহা না মেলায় রাতভর চলে অবস্থান বিক্ষোভ।আন্দোলনের সূত্রপাত গত ১৪ই মে। বিশ্বভারতীতে ভর্তির জন্য গত ৮ই মে'র দেওয়া নোটিশ অনুযায়ী ফি বৃদ্ধি হয়েছে মাত্রাতিরিক্ত, পড়ুয়াদের অভিযোগ এমনটাই। তার প্রতিবাদে ১৪ তারিখ আন্দোলনে নামে বিশ্বভারতীর পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, বিশ্বভারতী কর্তৃপক্ষ বিদেশি পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে এবার দশ গুণ ফি বৃদ্ধি করেছে। এছাড়া, অন্যান্য পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রেও কয়েক গুণ ফি বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে এত ভর্তির ফি বৃদ্ধি কেন।
No comments