Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..বিজেপি তৃনমুল সংঘর্ষ, বিজেপি নেতা গুলিবিদ্ধ, তৃনমুল নেতার বাড়ি ভাংচুর

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া,২৪মেঃ-নির্বাচনের ফল ঘোষনা হতে না হতেই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার শালতোড়া। আজ সকাল থেকে দফায় দফায় দু দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় এক বিজেপি নেতা গুলিবিদ্ধ হন। বিদ্যুৎ দা…


নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া,২৪মেঃ-নির্বাচনের ফল ঘোষনা হতে না হতেই সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার শালতোড়া। আজ সকাল থেকে দফায় দফায় দু দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় এক বিজেপি নেতা গুলিবিদ্ধ হন। বিদ্যুৎ দাস নামের স্থানীয় ওই বিজেপি নেতার বাম কান ঘেষে গুলি চলে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে শালতোড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। বিজেপি কর্মীদের অভিযোগ স্থানীয় তৃনমুল নেতা কালীপদ রায় এর নির্দেশে পুলিশের সামনেই গুলি চালিয়েছে তৃনমুল কর্মীরা। ঘটনার পরই অবিলম্বে কালিপদ রায়কে গ্রেফতার ও শালতোড়া থানার ওসির বদলীর দাবিতে শালতোড়া থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃনমুল নেতা কালীপদ রায়। উলটে তার পালটা অভিযোগ বিজেপি র লোকজন আজ অতর্কিতে তার বাড়িতে হানা দিয়ে ব্যাপক ভাংচুর চালায়। আক্রমন করা হয় তার পরিবারের লোকজনকেও। এলাকায় উত্তেজনা থাকায় শালতোড়া বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপি র বিক্ষোভ সামাল দিতে শালতোড়া থানাতেও মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।

No comments