
নিজস্ব প্রতিনিধি,বীরভূম,২৪মেঃ-বোলপুর লোকসভার কংকালীতলা গ্রাম পঞ্চায়েতের মহুলারা গ্রামে রাতারাতি প্রায় ১০ টি টিউবওয়েল তুলে নেওয়া হয়েছে। ফলে চরম জন সংকটে পুরো গ্রাম। জলের অভাবে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা।লোকসভা ভোটের ফল ঘোষণার পর দেখা যায় তৃণমূল পরিচালিত কংকালীতলা গ্রাম পঞ্চায়েতে লিড পেয়েছে বিজেপি। অভিযোগ, এরপরেই এই গ্রাম পঞ্চায়েতের মহুলারা গ্রামে রাতারাতি প্রায় ১০ টি টিউবওয়েল খুলে নেওয়া হয়েছে। এতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা। সকাল থেকে এই গরমে চরম জলের অভাবে ভুগছেন বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দারা এলাকাত তৃণমূল নেতৃত্ব ঘিরে বিক্ষোভও দেখাতে শুরু করেন।বিজেপির অভিযোগ তৃণমূলের এই গ্রামে ভোটের রেজাল্ট খারাপ হয়েছে তার জন্য কল খুলে নিয়েছে এবং আমরা বিজেপি করি বলে হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন। যদিও তৃণমূলের বক্তব্য বিজেপি যে অভিযোগ করছে মিথ্যা অভিযোগ আমাদের কর্মীদের হুমকি দিচ্ছে বিজেপি।
No comments