Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতী কে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,২৫মেঃ-গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতী কে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার সন্ধ্যায় আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কোচবিহার ১ নং ব্লকের ফাঁসির ঘাট এ…


নিজস্ব প্রতিনিধি, কোচবিহার,২৫মেঃ-গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ চার দুষ্কৃতী কে আটক করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ । শুক্রবার সন্ধ্যায় আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী কোচবিহার ১ নং ব্লকের ফাঁসির ঘাট এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে ৪ জন দুষ্কৃতীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ওই চার দুষ্কৃতী দের মধ্যে একজনের বাড়ি দিনহাটায়, দুজনের বাড়ি কোচবিহার শহরে এবং অপরজনের বাড়ি পুন্ডিবারি থানার বাইশগুড়ি এলাকায়। তাদের নাম অর্জুন মন্ডল, সুদীপ্ত চক্রবর্তী, সঞ্জয় ভট্টাচার্য ও রূপাই রায় বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তাদের কাছ থেকে চারটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ও তিনটি ধারালো আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। এছাড়াও আটক হওয়া চার দুষ্কৃতী দের কাছ থেকে পাঁচটি বোম সহ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শুধু তাই না তাদের কাছ থেকে চারটি বাইক উদ্ধার করেছে পুলিশ ও বেশ কয়েকটি মোবাইল ফোন পাওয়া গেছে। এদিকে ওই স্থান থেকে এই চারজনকে পুলিশ গ্রেফতার করতে পারলেও বাকি চারজন সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে ।প্রাথমিকভাবে কোতোয়ালিতে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, ওই চার ব্যক্তি ডাকাতি ও আশেপাশের এলাকার ঘর ভাংচুর করার জন্য সেখানে একত্রিত হয়েছিল। এদিকে ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ।

No comments