
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ, ২৫মেঃ-বনগাঁ ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিদাস পুরে মাছের ভেরির পাশে পাট ক্ষেত থেকে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । মৃত ব্যক্তির নাম কৃষ্ণ রায় ৪৫ বছর l স্থানীয় সূত্রে খবর হরিদাসপুর এলাকার তারক দেবনাথের মাছের ভেরিতে কাজ করে ওই এলাকার যুবক কৃষ্ণ l শনিবার বিকালে কাজে গিয়েছিল সে । পরে ওই ভেরির অন্য সদস্যরা কৃষ্ণর দেহ পরে থাকতে দেখে তারা এসে মালিককে খবর দেয় l পরিবারের দাবি মৃত্যুর অনেক পরে জানান হয়েছে পরিবারকে । ঘটনার তদন্তের দাবি পরিবারের l পুলিশের প্রাথমিক অনুমান ইলেকট্রিক সক থেকে মৃত্যু হয়েছে l অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পেট্রাপোল থানার পুলিশ l ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
No comments