Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

Recent

BREAKING..তৃনমূল বিজয়ী হওয়ায় বাসিন্দাদের গোলাপ ফুল,মিষ্টি ও কার্ড বিলি

নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর,২৬মেঃ-শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে পুনরায় জয়ী করার জন্য পুর এলাকার বাসিন্দাদের গোলাপ ফুল,মিষ্টি ও কার্ড বিলি করে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কা…


নিজস্ব প্রতিনিধি,শ্রীরামপুর,২৬মেঃ-শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে পুনরায় জয়ী করার জন্য পুর এলাকার বাসিন্দাদের গোলাপ ফুল,মিষ্টি ও কার্ড বিলি করে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার সকালে বাড়ী বাড়ী গিয়ে বাসিন্দাদের হাতে শুভেচ্ছা পত্র ও ফুল তুলে দেন কাউন্সিলর তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন পুরসভা এলাকায় আমার ওয়ার্ডে রেকর্ড ভোট পেয়েছে তৃণমূল। তাই আমরা দলের পক্ষ থেকে গোটা ওয়ার্ডের মানুষের বাড়ী বাড়ী গিয়েছি। এমনিতে বিজেপি র ব্যাপক উত্থানের সময়ে মানুষের সাথে যোগাযোগ অক্ষুন্ন রাখা যে জরুরী তা মাথায় রেখেই এই কর্মসূচি বলে মনে করছেন অনেকেই।

No comments