
নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি, ২৫মেঃ-রিফাইন তেলের ট্যাংকারে আগুন পুড়ে খাক। আজ শনিবার রাতে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজের কাছে রহমমুজতে একটি বিস্কুট কারখানার পার্কিংয়ে ওই তেলের ট্যাঙ্কারে আগুন লাগে। কলকাতার হলদিয়া বন্দর থেকে রিফাইন তেল ভর্তি ট্যাংকারটি যাচ্ছিল শিলিগুড়ি। পথে পার্কিংয়ে গাড়ি রেখে চালক একটু দূরে যায়। এসে দেখে আগুন লেগে যায়। পরে শিলিগুড়ি থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
No comments