
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি, ২২মেঃ-বুধবার সকালে চেন্নাই শিলচর সুপার ফাস্ট এসপ্রেস এ চারজন যুবক চেন্নাই থেকে শিলচর তাদের বাড়িতে ফিরছিল, এই চারজন যুবক চেন্নাইতে ওয়েল্ডিং এর কাজ করতেন চটের হাট এর কাছে যখন ট্রেনটি আসে এই চারজনের যুবকের মাঝে একজন যুবক গরম লাগছিল বলে ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ায় হঠাৎ করে যুবকটি পা পিছলিয়ে পড়ে যায় বাইরে, এই আহত যুবক টির নাম হল বিমল মেধা, বাদবাকি ৩জন যুবককে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে একজন বলেন চেন্নাই থেকে তারা বাড়ি ফিরছিল শিলচরে, এই বিমল মেধা ছেলেটি মস্তিষ্কের একটু প্রবলেম আছে বলে তারা জানান, ঘটনাস্থলে রেলের আরপিএফ গিয়ে বিমল মেধাকে তুলে নিয়ে এসে নিউ জলপাইগুড়ি রেলওয়ে হাসপাতালে ভর্তি করান বিমল মেধার হাত ও পা দুটোই ভেঙে গেছে তা হসপিটাল কর্তৃপক্ষ হচ্ছে জানা যায।
No comments